ধাপে ধাপে
- বিজ্ঞাপন (Advertisement) > বিজ্ঞাপন তালিকা (Advertisement List) খুলে বিজ্ঞাপনের পদক্ষেপ (Action) কলামে কলমের চিহ্নে ক্লিক করুন।
- প্রয়োজনমতো শিরোনাম (Title), অবস্থা (Status), শুরুর তারিখ (Start Date), শেষ তারিখ (End Date), প্রদর্শনের ক্রম (Display Order) বা সেকেন্ড / ছবি (Sec. / Image) বদলান।
- ছবির বিজ্ঞাপনে ছবি (Images)-র প্রতিটি সারিতে বর্তমান ছবিটি দেখায়। ছবিটি বদলাতে চাইলে তবেই নতুন ফাইল বেছে নিন; দরকার হলে তার শিরোনাম (Title) বা ক্যাপশন (Caption) বদলান।
- আরও যোগ করুন (Add More) দিয়ে ছবি যোগ হয়। ক্রস চিহ্ন সারিটি সরিয়ে দেয় এবং সেভ করলে ছবিটি মুছে যায়। প্রথম সারিটি সরানো যায় না।
- ভিডিওর বিজ্ঞাপনে বর্তমান ভিডিওটি দেখায়। বদলাতে চাইলে তবেই নতুন ফাইল বেছে নিন।
- প্রিভিউ (Preview) দেখে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন (Save Changes) চাপুন। এরপর তালিকায় ফিরে যাবেন।
জেনে রাখুন
- বিষয়বস্তুর ধরণ (Content Type) বদলানো যায় না। ছবির বদলে ভিডিও দিতে নতুন বিজ্ঞাপন তৈরি করুন।
- না মুছে বিজ্ঞাপন বন্ধ রাখতে অবস্থা (Status) নিষ্ক্রিয় (Inactive) করুন। শুধু অফারের সময়টুকু চালাতে শেষ তারিখ (End Date) দিন।
- ছবি প্রতিটি সর্বোচ্চ 3 MB (JPG, PNG, GIF, AVIF বা WebP); ভিডিও MP4 বা WebM, সর্বোচ্চ 100 MB।
- খোলা বিজ্ঞাপন স্ক্রিনে পরিবর্তন 5 মিনিটের মধ্যে দেখা যায়।